২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যারিয়ার
অজ্ঞাত আয় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা

এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে

এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ সকাল ৯টা ৫০ মিনিটে আনিস আলমগীরকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে তাঁকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে, দুই হাতে হাতকড়া লাগিয়ে আদালতে আনা হয়। এ সময় তাঁর সঙ্গে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য ছিলেন।