স্বনামধন্য Gazipur Cantonment College-এ তিনটি বিষয়ে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভাষক (পদার্থবিদ্যা) — ১টি পদ
প্রভাষক (রসায়ন) — ১টি পদ
প্রভাষক (উচ্চতর গণিত) — ১টি পদ
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি, অথবা
সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী, অভিজ্ঞ প্রার্থী এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
জাতীয় বেতনস্কেল অনুযায়ী নবম গ্রেড
বেতন: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (প্রযোজ্য ভাতাসহ)
আগ্রহী প্রার্থীদের গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।
প্রবেশপত্রও অনলাইন থেকেই সংগ্রহ করতে হবে।
৭০০ টাকা
পরিশোধের মাধ্যম: TAP অ্যাপ অথবা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে ০১৯১১১৯১৩৭১ অথবা ০১৭৪৮৩৯৮১০০ নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে এসএমএস বা ফোনকলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।