ছবি: সিটিজেন ভয়েস
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি, ভেনেতো জোনের উদ্যোগে প্রবাসীদের অধিকার রক্ষা, হয়রানি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইতালির অন্যতম গুরুত্বপূর্ণ শহর ভিসেঞ্জায় গত ১ নভেম্বর ২০২৬ এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি, ভেনেতো অঞ্চলের আহ্বায়ক জনাব তৌহিদ লস্কর। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক জনাব মোহাম্মদ রাসেল এবং সদস্যসচিব জনাব সালাউদ্দিন আকন।
আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
মিডিয়া সচিব জনাব ইস্রাফুল আলম ও জনাব হাসিবুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি ভেনেতো অঞ্চলের গবেষক জনাব মামুন শেখ, যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নাইম, সদস্য জনাব আলী আহমেদ ও জনাব সাইফুল ইসলাম, ইতালির কার্যনির্বাহী সদস্য জনাব দাউদুল ইসলাম, সিনিয়র সদস্য জনাব কামাল মৃধা, ইতালি বাংলা কমিউনিটির পরিচিত মুখ জনাব মোরসালিন খালেদ, জনাব জাহিদুল ইসলামসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
সভায় বক্তারা প্রবাসীদের নানাবিধ সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধান, হয়রানি প্রতিরোধ এবং বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীদের ন্যায্য অধিকার ও দাবি প্রতিষ্ঠার জোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাঁদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অধিকারভিত্তিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব তৌহিদ লস্কর তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত অতিথি, আলোচক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।
