ছবি: সিটিজেন প্রতিবেদক
পর্তুগালের রাজধানী লিসবনে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স পর্তুগাল চ্যাপ্টারের উদ্যোগে ইফতার মাহফিল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) লিসবনের হাঙ্গরি হাব রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স পর্তুগাল চ্যাপ্টারের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে তাদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।
সদস্য সচিব আবু সাঈদ বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বিদেশের মাটিতে প্রবাসীদের আস্থা অর্জনে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স কাজ করে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক রিয়াদ কামাল চৌধুরী, অর্থ সচিব সম্রাট চৌধুরী, পলিসি সচিব মোহাম্মদ জামিল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব শাহ আবরারুল ইসলাম, মুখ্য সমন্বয়ক মো. নাজমুল ইসলাম, লিসবনের আঞ্চলিক সংগঠক মো. জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল আজিজ, ইমান আহমেদ চৌধুরী, আব্দুল ওয়াহাব সোহেল, সাধারণ সদস্য আকিম, ফয়সাল আহমেদ শুভসহ আরও অনেক আমন্ত্রিত অতিথি।
বক্তারা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ন্যায়, সাম্য ও বাসযোগ্য আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশে ও প্রবাসে এনসিপি ও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।