২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস
বৈধতা ও ন্যায্য অধিকারের দাবিতে সোচ্চার এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ইতালি

ইতালিতে বৈধ অভিবাসীদের রেসিডেন্স প্রত্যাহার বন্ধ করতে হবে: মুহাম্মাদ রাসেল

ইতালিতে বৈধ অভিবাসীদের রেসিডেন্স প্রত্যাহার বন্ধ করতে হবে: মুহাম্মাদ রাসেল

ইতালিতে বৈধ অভিবাসীদের রেসিডেন্স প্রত্যাহার বন্ধ করতে হবে। এনসিপি ডায়াস্পোরা সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের নিরাপত্তা ও আত্মমর্যাদা রক্ষায় ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো—বলেছেন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ইতালির আহ্বায়ক মুহাম্মাদ রাসেল।

গতকাল ১৩ ফেব্রুয়ারি শুক্রবার ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈধ কাগজপত্র বা রেসিডেন্স পারমিট প্রদান এবং প্রবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অঙ্গ সংগঠন ও নেতৃবৃন্দের পাশাপাশি অংশগ্রহণ করেন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ইতালির নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইতালিতে বসবাসরত বহু বাংলাদেশি বৈধ ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করলেও দীর্ঘ সময় ধরে তারা রেসিডেন্স পারমিট না পাওয়ায় চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

আয়োজকদের দাবি, গত চার বছরে উন্নত জীবনযাপনের আশায় প্রায় ২০ হাজার বাংলাদেশি ইতালিতে বৈধভাবে এসেছেন। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে তাদের বড় একটি অংশ এখনো বৈধ ডকুমেন্ট বা রেসিডেন্স পারমিট থেকে বঞ্চিত। ফলে কর্মসংস্থান, বাসস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়, যেন সকল ভুক্তভোগী বাংলাদেশি প্রবাসীদের দ্রুত রেসিডেন্স পারমিট প্রদান করে তাদের বৈধতা নিশ্চিত করা হয় এবং বৈধ অভিবাসীদের রেসিডেন্স অন্যায়ভাবে প্রত্যাহার না করা হয়।

বক্তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।