২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে পদের ও গোপনতার শপথ পাঠ করান। প্রধানমন্ত্রীর পর ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এর মধ্য দিয়ে নবনির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়।

পূর্ণমন্ত্রীদের সম্ভাব্য দপ্তর

সরকারি সূত্র ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্যানুযায়ী—

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়),
আমীর খসরু মাহমুদ চৌধুরী (অর্থ ও পরিকল্পনা),
সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র),
ইকবাল হাসান মাহমুদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ),
হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (মুক্তিযুদ্ধবিষয়ক),
এ জেড এম জাহিদ হোসেন (নারী ও শিশু এবং সমাজকল্যাণ),
খলিলুর রহমান (টেকনোক্র্যাট) (পররাষ্ট্র),
আবদুল আওয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন),
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (ধর্ম),
মিজানুর রহমান মিনু (ভূমি),
নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি),
খন্দকার আবদুল মুক্তাদির (বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট),
আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান),
জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার),
মোহাম্মদ আমিন উর রশীদ (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য),
আফরোজা খানম (বেসামরিক বিমান ও পর্যটন),
শহীদ উদ্দীন চৌধুরী (পানিসম্পদ),
আসাদুল হাবীব (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ),
মোহাম্মদ আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদবিষয়ক),
জাকারিয়া তাহের (গৃহায়ণ ও গণপূর্ত),
দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রামবিষয়ক),
আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা),
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা),
ফকির মাহবুব আনাম (ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি),
শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন)।

প্রতিমন্ত্রীদের সম্ভাব্য দপ্তর

এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন),
অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ),
শরীফুল আলম (বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট),
শামা ওবায়েদ (পররাষ্ট্র),
সুলতান সালাউদ্দিন (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য),
কায়সার কামাল (ভূমি),
ফরহাদ হোসেন আজাদ (পানিসম্পদ),
আমিনুল হক (টেকনোক্র্যাট) (যুব ও ক্রীড়া),
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক),
হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও সেতু),
মো. রাজিব আহসান (রেলপথ ও নৌপরিবহন),
মো. আবদুল বারী (জনপ্রশাসন),
মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়),
মো. জুনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) (অর্থ ও পরিকল্পনা),
ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধবিষয়ক),
ফারজানা শারমীন (নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ),
শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম ও আইন),
মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান),
ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার),
এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ),
এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি),
আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ণ ও গণপূর্ত),
ববি হাজ্জাজ (শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা),
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি)।