১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদের ছবি : ইন্টারনেট থেকে পাওয়া

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সরকারকে সহায়তা দিতে ঢাকাসহ সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।

তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এবং কাঁচাবাজার।