২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস
ইউরোপের সীমান্তে বাধ্যতামূলক বায়োমেট্রিক ব্যবস্থা

ইউরোপের সীমান্তে বাধ্যতামূলক বায়োমেট্রিক ব্যবস্থা: বিমানবন্দরগুলোতে দীর্ঘ লাইনের সতর্কতা

ইউরোপের সীমান্তে বাধ্যতামূলক বায়োমেট্রিক ব্যবস্থা: বিমানবন্দরগুলোতে দীর্ঘ লাইনের সতর্কতা

ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে নতুন বায়োমেট্রিক সীমান্ত ব্যবস্থা চালুর কাজ চলায় আসন্ন ছুটির মৌসুমে পাসপোর্ট কন্ট্রোলে দীর্ঘ অপেক্ষার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে ব্যস্ত সময়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিমানবন্দরগুলোর প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠীর তথ্য অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটিতে এই অপেক্ষার সময় পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত হতে পারে। তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত ব্যস্ততম সময় বা ‘পিক টাইমে’ প্রয়োজনে নতুন ব্যবস্থার কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা যাবে।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে জেনেভা বিমানবন্দরের পাসপোর্ট কন্ট্রোলে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ লাইন দেখা যায়। শীতকালে স্কি করতে আসা পর্যটকদের কারণে জেনেভা বিমানবন্দর এমনিতেই ব্যস্ত থাকে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ‘এন্ট্রি-এক্সিট সিস্টেম’ বা ইইএস চালুর কারণেই এই জটলা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যস্ত স্কি মৌসুমে শনিবারগুলোতে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।