২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

শুল্ক পরিশোধে টিভি–ফ্রিজ–এসি সহ ১১ পণ্য আনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

শুল্ক পরিশোধে টিভি–ফ্রিজ–এসি সহ ১১ পণ্য আনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

বিদেশ থেকে দেশে ফেরার সময় প্রবাসী ও অন্যান্য যাত্রীরা সাধারণত স্বজনদের জন্য নানা উপহার নিয়ে আসেন। লাগেজ সীমাবদ্ধতার কারণে অনেকেই ছোটখাটো জিনিসে সীমাবদ্ধ থাকেন। তবে সরকারের প্রণীত ব্যাগেজ রুলস অনুযায়ী এখন নির্ধারিত শুল্ক–কর পরিশোধ করে বড় গৃহস্থালি ও ইলেকট্রনিক পণ্যও দেশে আনা সম্ভব।

এই সুবিধার আওতায় ১১ ধরনের পণ্য শুল্ক দিয়ে আনা যাবে। এ ক্ষেত্রে আলাদা করে ঋণপত্র (এলসি) খোলার প্রয়োজন নেই। বিমানবন্দর বা স্থলবন্দরে নির্ধারিত হারে শুল্ক পরিশোধ করেই পণ্য ছাড় নেওয়া যাবে। নিচে পণ্যভিত্তিক শুল্কহার তুলে ধরা হলো—

১. টেলিভিশন

৩০ ইঞ্চি পর্যন্ত এলইডি, এলসিডি, প্লাজমা, টিএফটি টিভি বিনা শুল্কে আনা যাবে।
এর বেশি হলে শুল্কহার হবে—

৩০–৩৬ ইঞ্চি: ১০,০০০ টাকা

৩৭–৪২ ইঞ্চি: ২০,০০০ টাকা

৪৩–৪৬ ইঞ্চি: ৩০,০০০ টাকা

৪৭–৫২ ইঞ্চি: ৫০,০০০ টাকা

৫৩–৬৫ ইঞ্চি: ৭০,০০০ টাকা

৬৫ ইঞ্চির বেশি: ৯০,০০০ টাকা

 

২. মিউজিক সিস্টেম / হোম থিয়েটার

চারটির বেশি এবং সর্বোচ্চ আটটি স্পিকারসহ হোম থিয়েটার (সিডি/ডিভিডি/ব্লু-রে সেটসহ) আনতে শুল্ক দিতে হবে ৮,০০০ টাকা।

 

৩. রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার

প্রতি ইউনিট আনতে শুল্ক–কর নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা।

 

৪. এয়ার কুলার ও এয়ার কন্ডিশনার

উইন্ডো টাইপ এসি: ৭,০০০ টাকা

স্প্লিট টাইপ (১৮,০০০ বিটিইউ পর্যন্ত): ১৫,০০০ টাকা

স্প্লিট টাইপ (১৮,০০০ বিটিইউর বেশি): ২০,০০০ টাকা

 

৫. ডিশ অ্যানটেনা

প্রতি ইউনিটে শুল্ক ৭,০০০ টাকা।

 

৬. স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড

বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার আনা যাবে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে শুল্ক ৫,০০০ টাকা।

 

৭. রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড

বছরে একবার সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের একটি রূপার বার আনা যাবে। প্রতি ভরি রূপায় শুল্ক ৬ টাকা।

 

৮. ডিএসএলআর ও অন্যান্য ক্যামেরা

এইচডি, ডিভি, বেটা, ডিএসএলআর, মিররলেস ও ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা আনতে শুল্ক ১৫,০০০ টাকা।

 

৯. ঝাড়বাতি

প্রতি পয়েন্টে ৩০০ টাকা করে শুল্ক দিতে হবে।

 

১০. ওয়াশিং মেশিন / ডিশওয়াশার / ক্লথ ড্রায়ার

প্রতি ইউনিটে শুল্ক নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা।

 

১১. এয়ারগান

বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি সাপেক্ষে প্রতিটি এয়ারগানের জন্য ৫,০০০ টাকা শুল্ক প্রযোজ্য।

সরকার সময় সময় ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। তাই বিদেশ থেকে ফেরার আগে সর্বশেষ বিধি–বিধান জেনে নেওয়া যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ।