রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে ইসলামী বিশ্বকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আল-জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, তিনি শান্তি প্রতিষ্ঠা এবং পক্ষগুলোর পুনরায় আলোচনায় ফেরার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করার কথা জানিয়েছেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করে বলেন, এ পরিস্থিতির সূচনা হয়েছে নেতানিয়াহুর উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে।
এছাড়া তিনি উল্লেখ করেন, যে কারণেই হোক না কেন, উপসাগরীয় ভ্রাতৃপ্রতিম দেশের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও গ্রহণযোগ্য মনে করা যায় না।