ব্যাপক আলোচনা-সমালোচনার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তবে এই পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে মোহন রায়হান বলেন, নিয়ম অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর হাত থেকেই এ পুরস্কার নিতে চান।
গত রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোহন রায়হান এ কথা বলেন।
পুরস্কারের তালিকায় তার নাম থাকলেও ঘোষনার সময় তার নাম ডাকা হয়নি। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে বাংলা একাডেমি পুনরায় তাকে পুরস্কার প্রদান করা হবে বলে জানান।
কবি মোহন রায়হানের সংবাদ সম্মেলনের ছবি পোস্ট করে লেখক জাকিয়া শিশির বলেন, তার কিছু কবিতা ভাল লেগেছে। ভাল লাগেনি কবি আবুজাফর ওবায়দুল্লাহকে বাংলা একাডেমির মঞ্চ থেকে টেনে নামানো। শার্টের কলার টেনে ধরে তাঁকে মারধোর করেছিলেন। আশা করি অনেকেরই মনে আছে৷
তিনি বলেন পোস্টে আরো বলেন, তাছাড়া আল মাহমুদকে যাচ্ছেতাই ভাষায় গালাগাল করে বাংলাএকাডেমি থেকে বের করে দিয়েছিলেন। শামসুর রাহমানকে অকথ্য ভাষায় অপমান করেন এই কবি। নিজেকে অনেক কিছু মনে করেন তিনি৷ আরও অনেক গুনধর তিনি৷