১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা প্রার্থনা করলেন নাসিরুদ্দীন পাটওয়ারী

ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে গঠনমূলক আলোচনায় মনোযোগী হওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি ক্ষমা প্রার্থনা করে বলেন, আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।

তিনি বলেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।

’আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবো। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।’

গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছেন বলে তিনি তার পোস্টে প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।