এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স (এনসিপিডিএ) ইতালির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে লাজিও (রোম) অঞ্চলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৩ এপ্রিল ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ (তিন) মাসের জন্য এই কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটি লাজিও অঞ্চলে সংগঠনের সদস্য বৃদ্ধি এবং সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
নতুন এই কমিটিতে শেখ তরিকুল ইসলামকে আহ্বায়ক এবং নাহিদ ইবনে জিহাদকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ মেহেদী হাসান, মোঃ শাহিন মিয়া শাকিল এবং মোজাদ্দেদ আল মামুন (অলি)।
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন নূর হোসেন সৈকত ও দিলশাদ মোস্তারীন। মুখ্য সংগঠক শাহরিয়ার বিন জেবিন আমিন। সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল হাসান রিয়াদ।
সংগঠনের প্রচার ও প্রসারে কমিটির সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মিডিয়া সচিব: সাজেদুর রহমান, শিক্ষা ও ছাত্র সচিব ইসরাফুল আলম, কার্যনির্বাহী সচিব: আরিফুল ইসলাম, অর্থ সচিব: মোঃ আশরাফ আহমেদ প্রমুখ।
কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শরিফুল ইসলাম, রুহুল আমিন, মোঃ রফিক আলী, দাউদুল ইসলাম, মোঃ আসাদ উল্লাহ, মোঃ ফারুকুল ইসলাম, আব্দুল হামিদ ফকির এবং কামাল মৃধা।
এই নতুন আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি-এর আহ্বায়ক মুহাম্মদ রাসেল এবং সদস্য সচিব সালাহউদ্দীন আকন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই নবগঠিত কমিটির মাধ্যমে রোম তথা লাজিও অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সংগঠনের সেবা সবার কাছে পৌঁছে যাবে।