এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে সাইফ ইবনে সারওয়ার এবং সদস্যসচিব হিসেবে নাজমুল বাশার দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
এর ধারাবাহিকতায় ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদের নেতৃত্বে ৫৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তাজুল ইসলাম শামীম (সুইজারল্যান্ড) দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুহাম্মাদ রাসেল (ইতালি), ডা. মো. আবদুল মোহাইমিন (যুক্তরাষ্ট্র), নিশু রহমান (অস্ট্রেলিয়া), ফয়সাল আহমেদ নুর (সৌদি আরব), রোকেয়া পারভীন (কানাডা), মেহেদী হাসান (কুয়েত) এবং মোহাম্মদ শরীফুল ইসলাম (পোল্যান্ড)।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য)। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন ড. ফায়ের মাহমুদ (জার্মানি), রেজওয়ান হিমেল (ফ্রান্স), এম.এইচ. সিদ্দিক (যুক্তরাষ্ট্র), ইয়াছির আল আমিন (অস্ট্রেলিয়া), এস এম কবির ফরহাদ (কাতার), মাহাবুব আলম মনির (সৌদি আরব), মো. সোহেল রানা সরকার (পোল্যান্ড), মো. মুমিনুল ইসলাম (ফিনল্যান্ড) এবং মারুফ আহমেদ (কানাডা)।
মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবাইর আহমেদ সরদার ও আলমগীর চৌধুরী আকাশ। সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক তামান্না ইয়াসমিন (জার্মানি)। যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন আবু সাইদ (পর্তুগাল), সানজিদা নওশীন প্রমি (যুক্তরাষ্ট্র), আলভী আফজাল হোসেন (ফ্রান্স), এএমএম নূর-উস-সাইয়্যেম খান (যুক্তরাজ্য), ড. সাফেঈন মৃদুল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ রাশেদ (সংযুক্ত আরব আমিরাত), মো. সাজ্জাদ হোসেন (জাপান), মো. আহাদ শিকদার (ফিনল্যান্ড), মোহাম্মদ আল আমীন (মালয়েশিয়া), শেখ তারিকুল ইসলাম (ইতালি), কাজী শাহাদাৎ হোসেন (ওমান) ও আরমান খান (কাতার)।
এছাড়া সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হাসিবুল কবির (যুক্তরাষ্ট্র), দিলশাদ মোস্তারীন (ইতালি), মো. কামরুল ইসলাম (ডেনমার্ক), কাজী জহিরুল ইসলাম (তুরস্ক), চম্পা আক্তার (রাশিয়া), নাহিদুল আলম (স্পেন), মো. জুবায়েদ (নেদারল্যান্ডস), শফিকুর রহমান শরীফ (তানজানিয়া), আসিফ মিহা (দক্ষিণ আফ্রিকা), মো. শহীদুল ইসলাম (ব্রুনাই), সানদিয়া আক্তার হিনা (সংযুক্ত আরব আমিরাত), দিদার আমির হোসেন (বাহরাইন), সিদ্দিকুর রহমান রাসেল (সৌদি আরব), মো. ইমতিয়াজ (সুইডেন), মিনহাজ রহমান (নরওয়ে), মো. সামিউল ইসলাম (মাল্টা), রাজু মিয়া (রোমানিয়া), সোহেল হোসেন (সাইপ্রাস), মো. জমশের আলী (এস্তোনিয়া) এবং কামাল হোসেন (কুয়েত)।
আহ্বায়ক ও সদস্যসচিব জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনের কাজে সংগঠিত করাই তাদের প্রধান লক্ষ্য। সংগঠনটি একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কমিটি প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রবাসীদের অধিকার রক্ষা, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মনে করে, প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করবে