২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
দক্ষিণ কোরিয়ায় ICAPP-এর ১৩তম সাধারণ অধিবেশনে এনসিপির চার সদস্য ছবি: সিটিজেন ভয়েস

সিউল, দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (ICAPP) ১৩তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।

সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে অংশগ্রহণের মাধ্যমে আঞ্চলিক রাজনৈতিক সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে।

এনসিপির প্রতিনিধিদলের এই অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হতে পারে।

 

অধিবেশনে উপস্তিত নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন এবং আলাউদ্দীন মোহাম্মদ।