নাগরিকদের চারিত্রিক সনদ যেন ইমামদের কাছ থেকে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানালেন শায়েখ চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম।
আজ শনিবার (১৪ মার্চ সারাদেশে ইমাম-মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মীয় সেবকদের সম্মানী প্রদানের পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এর মাধ্যমে ইমামদের প্রকৃত সম্মান প্রদান করা হবে।
তিনি আরও বলেন, দেশে শায়েখ ও ওলামায়ে কেরামের সম্মান বেশি হবে যদি তাদের কথা বলতে বাধা না দেয়া হয়।
স্থানীয় ও রাজনৈতিক ক্ষমতাবলে ইমাম মুয়াজ্জিনদের বরখাস্ত করার প্রসঙ্গে তিনি বলেন, কোনো কোনো মসজিদে দেখা যায়, সভাপতিকে সালাম না দেওয়ার জন্য, যথেষ্ট সম্মান না করার জন্য, বাসায় কমিটির সদস্যদের বাজার পৌঁছে না দেয়ার জন্য ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের বরখাস্ত করে দেয়া হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইলো একটি নির্দিষ্ট নীতিমালা থাকা চাই, কোরআন ও সুন্নাহর আকীদায় থাকা অবস্থায় কেউ যতক্ষন থাকবে, তাদের জন্য বরখাস্ত না করা হয়।
তিনি আরও বলেন, আজকের এই সম্মানী প্রদানের মাধ্যমে যেন দেশের ইমাম-মুয়াজ্জিনদের নিয়ন্ত্রণ না করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম-মুয়াজ্জিন, খাদেম, মন্দিদের পুরোহিত ও সেবাইত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, গীর্জার যাজকসহ অন্যান্য ধর্মীয় সেবক ও নেতৃবৃন্দ।