বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সোশ্যাল মিডিয়া
২০১৪ সালে ‘ফাগলি’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করার পর থেকেই বলিউডে নিজের জায়গা মজবুত করেছেন কিয়ারা আদভানি। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবীর সিং’, ‘শেরশাহ’ এবং ‘গুড নিউজ’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
সম্প্রতি তিনি কাজ করছেন বহুল আলোচিত কন্নড় ছবি ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এ, যেখানে তার সহ-অভিনেতা যশ। ছবিটির প্রথম লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে এবার এই সিনেমাকে ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে।
জানা গেছে, শুটিং শেষ হওয়ার পর কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখে নিজের অবস্থান বদলেছেন কিয়ারা। তিনি নাকি ছবির ওই ঘনিষ্ঠ দৃশ্যগুলো কিছুটা সংক্ষিপ্ত করার অনুরোধ জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ফুটেজ দেখার পর কিয়ারা এসব দৃশ্য নিয়ে অস্বস্তি প্রকাশ করেন এবং সহ-অভিনেতা যশ ও পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের আগে কিয়ারাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে কোনো দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলবে না। সেই বিশ্বাস থেকেই তিনি রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সম্মতি দিয়েছিলেন। তবে পরবর্তীতে দৃশ্যগুলো দেখে তার মত পরিবর্তন হয়।
এছাড়া জানা গেছে, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে পরিচালক ও কিয়ারার মধ্যে আগে থেকে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। যদিও এই বিষয়ে এখনো যশ বা ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ‘টক্সিক’ ছবির মুক্তির তারিখ ইতোমধ্যে একাধিকবার পরিবর্তিত হয়েছে। প্রথমে ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ছবিটির মুক্তি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
সব মিলিয়ে, মুক্তির আগেই নানা কারণে আলোচনায় থাকা এই সিনেমাটি এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে।কিkiara